ওজন বাড়তেই সতর্ক মাহি, ফিরছেন ফিটনেস রুটিনে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসচেতন অভিনেত্রী সামিরা খান মাহি নিজেকে ফিট রাখতে নিয়মিত ডায়েট ও জিম করেন। তবে জীবনযাত্রায় সামান্য অনিয়ম হলেই তাঁর ওজন বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সম্প্রতি ওজন বাড়তে থাকায় বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একপি বিনোদনমূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের এই ফিটনেস জার্নি ও ওজনের লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন মাহি।
অনুষ্ঠানে মাহি জানান, হুট করে ওজন বেড়ে যাওয়ার পর তা কমানো কতটা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘একটা সময় আমি হুট করে মোটা বা হেলদি হয়ে যাচ্ছিলাম। তখন শুকানো আমার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল।

এরপর শুটিং সেটে আমি এয়ার ফ্রায়ার নিয়ে যাওয়া শুরু করি, যাতে খাবারটি অন্তত হেলদি হয়। কারণ মোটা হওয়া খুবই সহজ, কিন্তু এরপর শুকানোটা অনেক বেশি কঠিন।’
শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বাইরের তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে নিজের সঙ্গে এয়ার ফ্রায়ার রাখার এই বুদ্ধিটি মাহির ফিটনেস ধরে রাখতে বড় ভূমিকা রাখে পরবর্তীতে।
