×

অর্থনীতি

ইভ্যালি কার্যালয়ের লকারের পাসওয়ার্ড দেয়ার নির্দেশ হাইকোর্টের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:৪৪ পিএম

আদালতের গঠিত পরিচালনা বোর্ডকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমণ্ডির কার্যালয়ের লকারগুলোর পাসওয়ার্ড নম্বর দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারাবন্দী ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের প্রতি এই নির্দেশ দিয়ে উচ্চ আদালত নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা তার মনোনীত প্রতিনিধিকে কারাগারে এই দম্পতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থানীয় সার্ভারের তথ্য উদ্ধারে আদালত নিযুক্ত পরিচালনা পর্ষদকে সহযোগিতা করতে সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।

ইভ্যালি অবসায়ন চেয়ে ফরহাদ হোসেনের করা আবেদনে পক্ষভুক্ত হতে ৩০ জন ইভ্যালি গ্রাহকের করা আবেদন খারিজ করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক (কোম্পানি কোর্ট) বেঞ্চ এই আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App