×

অর্থনীতি

শিল্প-কারখানায় ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৬:৫৪ পিএম

শিল্প-কারখানায় ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার থেকে ১৫ দিন চার ঘণ্টা করে সব শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ থাকবে। অর্থাৎ ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস ব্যবহার করা হবে না। সোমবার (১১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, রমজানের সময় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। তাই আগামী ১৫ দিন এ সময়টুকু সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়।

সভায় এই প্রস্তবে সবাই সম্মতি দেন। এরপর মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন প্রতিদিন চার ঘণ্টা সব শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। প্রতিমন্ত্রী সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

নসরুল হামিদ বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি বাড়ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে, সুষম উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এ চাহিদা মোকাবিলা করা এখন সময়ের দাবি।’

মতবিনিময় সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর প্রেসিডেন্ট মো. আলী খোকন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক মালিক তালহা ইসমাইল বারী, বিটিএমএর পরিচালক রেজাউল করিম, বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App