×

অর্থনীতি

এবার কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৬:১৫ পিএম

সরকারি কর্মকর্তাদের পরে এবার বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য জারি করা সব আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক এ নির্দেশনার পরে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ হয়ে গেল। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে ।

এর আগে রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরপর গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। এরপর কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সব কর্মচারী ও কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণ বাতিল করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App