×

অর্থনীতি

দারাজের অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ক্যাম্পেইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৫:১৬ পিএম

দারাজের অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ক্যাম্পেইন

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আট বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে দারাজ। ছবি: ভোরের কাগজ।

আট বছরে পদার্পণ করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। দিনটি উপলক্ষে দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নতুন ক্যাম্পেইন এনেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। ‘৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ!’ ক্যাম্পেইনটি চলবে আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিহ্ন অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, চিক কমার্শিয়াল অফিসার সাব্বির হোসাইন, চিহ্ন ফাইন্যান্সিয়াল অফিসার মো. মাহবুব হাসান এবং চিক হিউম্যান রিসোর্স অফিসার মো. রিয়াদ হোসেনসহ দারাজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েনসার, অভিনেতা এবং মডেলরা।

ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবেন। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও ক্যাম্পেইনে দেয়া হচ্ছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা। ক্যাম্পেইনটির সহযোগী স্পনসর হিসেবে আছে ডেটল, বাটা, ওরাইমো গ্লোবাল, স্টুডিও এক্স, রিয়েলমি, সিঙ্গার, শাওমি এবং লোটো। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে ফ্যাব্রিলাইফ, মোশন ভিউ, লিভিং টেক্স, মটোরোলা, ইনফিনিক্স, রিবানা, ম্যাসকিউলিন, গোদরেজ, হাইয়ার, প্যারাসুট ন্যাচরাল, ফার্নিকম এবং স্কেয়িন। এছাড়াও, ইভেন্ট পার্টনার হিসেবে আছে জায়নাক্স হেলথ, লেভিশ বুটিক স্যালন, নাহিলা হেদায়েতের প্রিভে, গালা মেইকওভার অ্যান্ড স্যালন, আনিকা বুশরার স্প্লেন্ডর এবং এশা রুশদির পাউডার রুম।

অনুষ্ঠানে জানানো হয়, মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ৬৪ জেলায় আমাদের পৌঁছানোর ইচ্ছা ছিল। এ ইচ্ছা থেকেই ২০২১ সালে শেষে আমরা সব জেলায় পৌঁছাতে পেরেছি। সব জেলার পাশাপাশি কিছু উপজেলায় আমাদের হাব অফিস আছে। ২০২২ সালে আমরা গ্রাহকের সেবা উন্নতির দিকে নজর দিয়েছি। দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, দেশের ২ শতাংশেরও কম মানুষ অনলাইনে কেনাকাটা করেন। আমাদের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি, এখানে দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের অনেক বেশি সুযোগ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App