×

অর্থনীতি

ভারত থেকে গম আমদানি শুরু, দুদিনে এল ৬০০ টন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৪:৫২ পিএম

ভারত থেকে আবারও গম আমদানি শুরু হয়েছে। মোট ৪৫ ট্রাকে ১ হাজার টন গম আসবে বাংলাদেশে। বুধবার থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৭ ট্রাকে করে ৬০০ টন  গম এসেছে। আমদানি বন্ধের ১৬ দিন পর আবারও আমদানি শুরু হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে। প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া এ গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর গত ৩০ মে থেকে গমের কোনো চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকেনি। এতে নিষেধাজ্ঞার আগে আমদানির ঋণপত্র বা এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে। পরে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশটির বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণ ও বন্যায় ত্রিপুরা রাজ্যের সঙ্গে আগরতলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে গমের গাড়ি আগরতলা আসতে পারেনি।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া মূলত রপ্তানিমুখী স্থলবন্দর। গত বছরের ২ আগস্ট প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তখন প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম দেশে আসে। এরপর চলতি বছরের মে মাসে আরও প্রায় দেড় লাখ টন গম বন্দরে পৌঁছায়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বুধবার ১১টি ট্রাকে ভারত থেকে ৩০০ টন গম আমদানি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১৬ ট্রাকে ৩০০ টন গম এসেছে। দুদিনে ২৭ ট্রাকে ৬০০ টন গম এসে পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App