×

অর্থনীতি

২৭ ব্যাংককে তলব বাংলাদেশ ব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

এবার ক্রেডিট কার্ডে ডলারের অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পাওয়ায় তাদের তলব করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। সাড়ে ১২ হাজার মার্কিন ডলার লেনদেন করা যায়। অনেক ব্যাংক এ সীমার উপরে লেনদেন করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। মোট ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এগুলো আবার পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এসব ব্যাংককে কৈফিয়ত দিতে তলব করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App