×

অর্থনীতি

পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ: শিল্প সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ পিএম

পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ: শিল্প সচিব

বৃহস্পতিবার শিপইয়ার্ড তৈরির নির্দিষ্ট স্থাপনা পরিদর্শন করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। ছবি: ভোরের কাগজ

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, পটুয়াখালী জেলার পায়রা বন্দরের সন্নিকটে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) ব্যবস্থাপনায় জাহাজ নির্মাণ ও মেরামত কারখানাটি স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক ও টেকসই পদ্ধতিতে বিদেশগামী জাহাজ নির্মাণ ও মেরামত করা সম্ভব হবে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এ শিল্পের ব্যাপক চাহিদা থাকায় প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের পথ সুগম হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চরনিশানবাড়িয়া ও মধুপুর মৌজায় প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জেন্টিয়াম ডামেন কনসোর্টিয়ামের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্প সচিব আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থানসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে। জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই ভূমি উন্নয়নসহ অন্যান্য পূর্ত কাজ শুরু করা সম্ভব হবে।

২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয়া হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। পরে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশন্স এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি’র সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App