×

অর্থনীতি

পাঙাশ-তেলাপিয়া ছাড়াও রুই-কাতলার উৎপাদন বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম

পাঙাশ-তেলাপিয়া ছাড়াও রুই-কাতলার উৎপাদন বেড়েছে

ফাইল ছবি

দেশে সামগ্রিকভাবে দেশে মাছের উৎপাদন বেড়েছে। মাছ উৎপাদনে গত এক দশকে পাঙাশ-তেলাপিয়ার অবদান ছাড়িয়ে গেছে। তবে রুই ও কাতলার উৎপাদন বাড়লেও অবদান কমেছে। মৎস্য অধিদপ্তরের ২০১১-১২ ও ২০২০-২১ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যানে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৯ হাজার ৪১২ মেট্রিক টন রুই উৎপাদিত হয়েছে। ১০ বছর পর ২০২০-২১ অর্থবছরে এ মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ১৪৩ মেট্রিক টন। অর্থাৎ ১০ বছরে রুইয়ের উৎপাদন বেড়েছে ১ লাখ ৬ হাজার ৭৩১ মেট্রিক টন। এ সময় কাতলার উৎপাদন ১২ হাজার ৬০৫ মেট্রিক টন বেড়ে হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৫৫ মেট্রিক টন।

অপরদিকে, এ সময়ে তেলাপিয়ার উৎপাদন প্রায় ২ লাখ ৫৬ হাজার মেট্রিক টন বেড়ে ৩ লাখ ৯২ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে। আর পাঙাশের উৎপাদন ১ লাখ ৪১ হাজার ৩০৮ মেট্রিক টন বেড়ে ৪ লাখ ২ হাজার ২৯৮ মেট্রিক টন হয়েছে।

মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (মৎস্য চাষ) মো. খালেদ কনক বলেছেন, পাঙাশ ও তেলাপিয়া মাছ সহজপ্রাপ্য প্রোটিন (আমিষ) হওয়ায় বাজারে চাহিদা বেশি। এ ছাড়া রুই–কাতলার তুলনায় তেলাপিয়া ও পাঙাশ দ্রুত বাড়ে। অল্প জায়গায় বেশি চাষ ও বেশি লাভ হওয়ায় চাষিরা এসব মাছ চাষে ঝুঁকছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App