×

অর্থনীতি

এফবিসিসিআই সভাপতিকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:২০ পিএম

এফবিসিসিআই সভাপতিকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে সম্মাননা প্রদান করে।

বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অসামান্য অবদানের জন্য এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনকে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করলো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী ব্যবসায়ী নেতা নিজের দেশ ও সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা পেলেন।

শনিবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে এ সম্মাননা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন দরজা খুলবে। যুক্তরাষ্ট্রের মূল ধারার বাজারে বাংলাদেশী পণ্যের জনপ্রিয়তা বাড়াতে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক আদালতের বিচারপতি সোমা সৈয়দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App