×

অর্থনীতি

৬ অক্টোবর শুরু ১৭তম জাতীয় ফার্নিচার মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১২:০২ পিএম

৬ অক্টোবর শুরু ১৭তম জাতীয় ফার্নিচার মেলা

ফাইল ছবি

১৭তম জাতীয় ফার্নিচার মেলা দুই বছর পর আবারো শুরু হচ্ছে আগামী ৬ অক্টোবর। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল থাকবে।

মেলার উদ্বোধনী উপলক্ষে গতকাল ভার্চুয়াল প্রেস মিটের আয়োজন করা হয়। এতে যুক্ত ছিলেন- বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, ভাইস চেয়ারম্যান, আহ্বয়ক- মেলা কমিটি, আলহাজ শেখ আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।

জানা যায়- মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক কে এম আকতারুজ্জামান। এছাড়া উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতযোগিতা। প্রতিযোগিতায় সেরা ছবি আঁকার জন্য প্রথম ১০ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সার্টিফিকেট ও স্কেচ বুক।

মেলার উদ্দেশ্য- দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সের মতো ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল থাকবে।

উল্লেখ্য, ২০২১-২০১২ অর্থবছরে ১৯০ দশমিক ৩৬ মিলিয়ন ডলারের ফার্নিচার রপ্তানি করা হয়েছে। যা তার আগের অর্থবছর থেকে ৩৮ দশমিক ৮৭ শতাংশ বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ যেমন, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ফার্নিচার রপ্তানি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App