×

অর্থনীতি

বিশ্ব বাজারে স্বর্ণের বড় দরপতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১১:১৯ এএম

বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় দরপতন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮ ডলারের বেশি কমেছে। জানা গেছে, এর আগে গত সপ্তাহের শুরুতে দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬৬০ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেখান থেকে কমে ১ হাজার ৬৪৫ ডলারে নেমে যায়। দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে তা আরো কমে ১ হাজার ৬৩৯ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পর গত ২৫ অক্টোবর থেকে দেশের বাজারেও দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মান অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

এরপরে সপ্তাহের শেষ কার্যদিবস স্বর্ণে সব থেকে বড় দরপতন হয়। এদিন প্রতি আউন্স সোনার দাম ১৮ দশমিক ৮৬ ডলার কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ১ হাজার ৬৪৪ ডলারে নেমেছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭৬ ডলার। আর মাসের ব্যবধানে কমেছে দশমিক ৯৮ শতাংশ।

এদিকে স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও পতন হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৬ শতাংশ কমে প্রতি আউন্স ১৯ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে ৯৪৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

নিহত বেড়ে ১৬০ নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App