×

অর্থনীতি

ভোলায় প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

ভোলায় প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

ভোলার শাহবাজপুরের টবগী-১ অনুসন্ধান কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, এ কূপ থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন সম্ভব হবে। কূপটিতে মজুত গ্যাসের গ্রাহক পর্যায় হিসাবে আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার ৫৯ দশমিক ৮ কোটি টাকা, যা এলএনজি আমদানি মূল্য বিবেচনায় বহুগুণ বেশি।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে পর্যায়ক্রমে আরও দুটি কূপ খনন কার্যক্রম শেষ হবে। প্রকল্পের মোট তিনটি কূপ থেকে দৈনিক ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন সম্ভব হতে পারে।

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানের লক্ষ্যে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে পেট্রোবাংলা ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App