×

অর্থনীতি

ব্যাংকে আর্থিক সংকট নেই: বিএবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৮:১৪ এএম

ব্যাংকে আর্থিক সংকট নেই: বিএবি

ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে কোনো ধরনের আর্থিক সংকট নেই। প্রত্যেকটি ব্যাংকে পর্যাপ্ত তারল্যপ্রবাহ রয়েছে। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা ব্যাংকগুলোর সব শাখায় নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন বলে দাবি করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

গতকাল সোমবার বিএবির ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও নেতিবাচক প্রচার-প্রপাগান্ডা চলমান রয়েছে।

বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোতে বর্তমানে কোনো ধরনের আর্থিক সংকট নেই। আমাদের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এতে আরো বলা হয়, এই মুহূর্তে দেশের ব্যাংক ব্যবস্থায় যে পরিমাণ তারল্য থাকার কথা তার অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App