×

অর্থনীতি

স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ফাইন্যান্সের সিএসআর কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ফাইন্যান্সের সিএসআর কার্যক্রম

ছবি: ভোরের কাগজ

সমৃদ্ধির বাংলাদেশ গঠনে অগ্রযাত্রার অংশ হিসেবে হত দরিদ্রদের মাঝে গবাদী পশু ও ভ্যান বিতরণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মাগুরার প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্রদের স্বাবলম্বী করতে এসব বিতরণ করা হয়।

আর্ত-সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গবাদী পশু ও ভ্যান বিতরণ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। তিনি বলেন, ‘‘স্বনির্ভর এখনই’’ এই শিরোনামে বাংলাদেশ ফাইন্যান্স- স্বনির্ভরতার যাত্রা শুরু করেছে মাগুরা থেকে; যা পরবর্তীতে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে যাবে। টেকসই উন্নয়নের অর্থনীতি বিনির্মাণের মাধ্যমে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির এই যাত্রায় বাংলাদেশ ফাইন্যান্স অবদান রাখতে চায় বলেও জানান তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স আত্মকর্মসংস্থান সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, কসুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লাহ আবুল কাশেম, পৌরসভা কমিশনার, ইউনিয়ন পরিষদ সদস্য, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাস্টেইন্যাবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তারাসহ স্থানীয়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষাবিদ আব্দুর রশিদ বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App