×

অর্থনীতি

ফের উৎপাদনে যমুনা সার কারখানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

ফের উৎপাদনে যমুনা সার কারখানা

ছবি: ভোরের কাগজ

ফের উৎপাদনে যমুনা সার কারখানা

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস পর সার উৎপাদন শুরুর পর আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়। তবে আজ ত্রুটি কাটিয়ে ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানাটি। দীর্ঘ ১৮ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১১ টার দিকে উৎপাদনে যাওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে কারখানা কর্তৃপক্ষ। জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস পর সার উৎপাদন চালু হয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। এরআগে ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন। চালুর পরদিন বুধবার ভোর ৫ টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ১৮ ঘন্টা পর আজ দুপুর ১১ টার দিকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানাটি। [caption id="attachment_392870" align="aligncenter" width="980"] ছবি: ভোরের কাগজ[/caption] কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে কারখানা সংশ্লিষ্ট দৈনিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কা দেখা দেয়। গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে। পরে ১১ ডিসেম্বর থেকে পুনরায় কারখানায় গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং। এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়। গ্যাসের চাপ স্বাভাবিক ছিলো। কিন্তু উৎপাদনে যাওয়ার প্রায় সাড়ে নয় ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়। পরে মেরামত করে ১৮ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পুনরায় উৎপাদনে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App