×

অর্থনীতি

শুরু হচ্ছে বিভাগীয় এসএমই পণ্য মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম

শুরু হচ্ছে বিভাগীয় এসএমই পণ্য মেলা

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে দেশে ছয়টি বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ রাজশাহীতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএমই ফাউন্ডেশন। এছাড়া ১ থেকে ৭ ফেব্রুয়ারি বরিশালে, ৫ থেকে ১১ ফেব্রুয়ারি সিলেটে ও ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগের দিনাজপুরে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী মার্চে ময়মনসিংহ ও খুলনায় ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের।

এদিকে বুধবার থেকে শুরু হওয়া মেলা রাজশাহী সিটি মেয়র কার্যালয়ের গ্রিন প্লাজা চত্বরে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

মেলার ৬০টি স্টলে ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App