×

অর্থনীতি

সিএসইর পুনর্নির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৭ পিএম

সিএসইর পুনর্নির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

আসিফ ইব্রাহিম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালনা পর্ষদ আসিফ ইব্রাহিমকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত একটি বোর্ড সভায় এক্সচেঞ্জের সব স্বাধীন পরিচালক ও শেয়ারহোল্ডার পরিচালকরা সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত করেন।

এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিএসই বোর্ডে দায়িত্বপ্রাপ্তদের মেয়াদ শেষ হওয়ায় সাতটি স্বতন্ত্র পরিচালকের একটি তালিকা অনুমোদন করে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, আসিফ ইব্রাহিম আরো তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে বহাল থাকবেন। যদিও, আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, সিএফএ, মিসেস ইস্তার মহল ও মোহাম্মদ নকিব উদ্দিন খান সিএসইয়ের স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন করে মনোনীত হয়েছেন। তাছাড়া, নির্বাচিত অন্য চার শেয়ারহোল্ডার পরিচালক হলেন মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ, মো. রেজাউল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

আসিফ ইব্রাহিম ১৯৬৫ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি (ভারত) ও ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকে তার আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ইব্রাহিম নিউএজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান, একটি ব্যবসা প্রতিষ্ঠান যা মূলত তৈরি পোশাক, টেক্সটাইল ও প্লাস্টিক পণ্য তৈরি এবং রপ্তানির সঙ্গে জড়িত। জাতীয় রপ্তানিতে অবদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় তাকে ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা প্রদান করে।

আসিফ ইব্রাহিম হলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশের বৃহত্তম এসএমই ট্রেড বডির প্রাক্তন সভাপতি (২০১১-২০১২)। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (২০১২-২০১৫), একটি পাবলিক প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম যা বেসরকারি খাতের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম করতে নীতি সংস্কারকে ত্বরান্বিত করতেন তিনি।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বোর্ড সদস্য হিসেবে (২০১২-২০১৫) দায়িত্ব পালন করেন ও এফবিসিসিআইয়ের প্রাইভেটাইজেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

আসিফ ইব্রাহিম বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) একজন পরিচালক। ইউনেস্ক্যাপ সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্কের (ইএসবিএন) একজন সদস্য এবং দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস সম্পর্কিত ইউনেস্ক্যাপ সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক টাস্কফোর্সের চেয়ারম্যান তিনি।

এছাড়া, তিনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) একজন পরিচালক ছিলেন। এর আগে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) বোর্ডে ছিলেন তিনি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি। বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য বিশিষ্ট নাগরিক প্ল্যাটফর্মের একজন কোর কমিটিরও সদস্য তিনি।

বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সভাপতি (২০১৬-২০১৮)ও ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App