×

অর্থনীতি

দাম কমছে নিত্যপণ্যের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

দাম কমছে নিত্যপণ্যের

ছবি: সংগৃহীত

চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে দুইদিনের সফরে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, রোজার প্রথম দিকে নিত্যপণ্য কেনার জন্য চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেয়া হয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও তাদের দেশে আমাদের পণ্য রপ্তানির আলোচনাও এগিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন। আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী। ভুটানের রাজা বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App