×

অর্থনীতি

বড়পুকুরিয়ায় নির্ধারিত সময়ের আগে কয়লা তোলা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৩৬ এএম

বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস থেকে মঙ্গলবার কয়লা তোলা শুরু হয়েছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫০০ থেকে দুই হাজার টন ও পরবর্তীতে দৈনিক তিন হাজার থেকে ৩৫০০ টন হারে কয়লা তোলা হবে বলে জানানো হয়েছে।

ফেইসটির রোডওয়ে উন্নয়ন কাজ গত বছরের ৪ জুলাই শুরু হয়। রোডওয়ে উন্নয়নকালীন বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাঙ্ক্ষিতভাবে পর পর দুটি বড় ধরনের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোর্টিয়াম ১১১৩ ফেইসের অর্থাৎ খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পূর্বের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘের নতুন ওপেন অব কাট নির্মাণ কাজ শুরু করে।

রুফফলের কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য ওই ফেইজ থেকে কয়লা তোলা শুরু করার পরিকল্পনা চলতি বছরের মে মাসের মধ্যভাগ থেকে পিছিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হয়।

আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুতের চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় বিসিএমসিএল-এর সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, চীনা কনসোর্টিয়ামের কর্মকর্তারা ও স্থানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় ১১১৩ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৩০৬ ফেইস থেকে সব ইক্যুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১১১৩ ফেইসে স্থাপন শেষে নির্ধারিত সময়ের ২০ দিন আগেই এই ফেইজ থেকে কয়লা তোলা শুরু করা সম্ভব হয়েছে।

১১১৩ ফেইজের কয়লা তোলার লক্ষ্যমাত্রা তিন লাখ টন ও ওই ফেইস হতে আগামী আগস্ট মাস পর্যন্ত কয়লা তোলা হবে বলে আশা প্রকাশ করেছেন খনির ব্যবস্থাপনা সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App