×

অর্থনীতি

আইআরএফের নতুন কমিটিতে সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম

আইআরএফের নতুন কমিটিতে সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন

ছবি: ভোরের কাগজ

আইআরএফের নতুন কমিটিতে সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন

ছবি: ভোরের কাগজ

বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর আগামী দুই বছরের (২০২৩-২৫) জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম নিউজের গাযী আনোয়ার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন।

শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের ভোটে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি আলী রিয়াজ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

[caption id="attachment_440371" align="aligncenter" width="1388"] ছবি: ভোরের কাগজ[/caption]

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), জাফর আহমদ (বাংলা নিউজ ২৪.কম) ও রেজাউল করিম (একুশে টিভি)।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে ছিলেন অর্থসূচক-এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান। এছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, ইআরএফ-এর বর্তমান সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি-এর সভাপতি হামিদুজ্জামান।

সাধারণ সভার আগে আইআরএফ'র পারিবারিক মিলনমেলায় অংশ নেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দীন। অনুষ্ঠানে অতিথি এবং সংগঠনের সাবেক ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App