×

অর্থনীতি

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৫০ কোটি ডলার অর্থায়ন করতে যাচ্ছে এডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০৩:২৩ পিএম

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের বেসরকারি অবকাঠামো উন্নয়নে সহায়তা বাড়াবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এসব দেশের উন্নয়নে প্রকল্পে ৫০ কোটি ডলার অর্থায়ন করতে যাচ্ছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এসব দেশের মধ্যে ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশের অবকাঠামো প্রকল্পের জন্য সক্রিয়ভাবে ঋণ ও ইকুইটি তহবিল প্রক্রিয়াকরণের কাজ চলছে বলে ব্যাংকটি জানিয়েছে। সম্প্রতি বিবৃতিতে এডিবি জানিয়েছে, সহ-অর্থায়ন সহযোগী লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের (এলইএপি) কার্যক্রম পরিচালনার প্রথম বছরে, ঋণ অর্থায়ন হিসেবে তহবিলটির প্রায় ২১ কোটি ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে এডিবি। এসব প্রাথমিক প্রকল্পের মোট অর্থ-সংস্থানের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলারে দাঁড়াবে বলে আশা করছে এডিবি। যার মধ্যে ২৬ কোটি ৪৫ লাখ ডলার এডিবির নিজস্ব মূলধন ও অতিরিক্ত ৮৯ কোটি ডলার সহ-অর্থায়ন অংশীদারদের কাছ থেকে পাওয়ার আশা করা হচ্ছে। বিবৃতিতে বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বেসরকারি অবকাঠামোর জন্য এলইএপির ৫০ কোটি ডলার ঋণ ও ইকুইটি স্থানান্তর প্রক্রিয়ার কাজ করছে এডিবি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে সম্ভাব্য অবকাঠামো প্রকল্প নিয়ে কাজ করা হবে। ২০১৬ সালের আগস্টে কার্যক্রম শুরু করে এলইএপি। মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেসরকারি অবকাঠামো খাতে অর্থায়ন করে থাকে তহবিলটি। এলইপিকে ১৫০ কোটি ডলার ইকুইটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা)। কার্যক্রম শুরুর পর এরই মধ্যে ভারতের রিনিউ ক্লিন এনার্জি প্রজেক্টে অর্থায়ন করেছে এলইএপি। এ প্রকল্পের অধীনে সম্প্রতি দেশটির তেলেঙ্গানা রাজ্যে ৪৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ ও কর্ণাটকে ১১০ মেগাওয়াটের বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ চালু করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ায় মুয়ারা লাবোহ জিওথার্মাল বিদ্যুৎ প্রকল্পের খনন, আনুষাঙ্গিক কাজ ও নির্মাণ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App