×

অর্থনীতি

৩ ক্যাটাগরির লাইসেন্স পেল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম

৩ ক্যাটাগরির লাইসেন্স পেল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। ফাইল ছবি

নিরীক্ষণের পর রূপপুর এনপিপির জ্বালানি শিপমেন্ট

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির গ্রহণযোগ্যতা নিরীক্ষণ ও নির্ধারিত সব ধাপ সম্পূর্ণ না করা পর্যন্ত পারমানবিক জ্বালানির শিপমেন্ট হবে না। সব ধরনের গ্রহণযোগ্যতা নিরীক্ষণের পরেই শিপমেন্ট হবে।

এদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পারমাণবিক জ্বালানির আমদানি, হ্যান্ডলিং, সংরক্ষণ ও পরিবহনের জন্য ক্লাস বি, ডি ও ই লাইসেন্স দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্মান প্রকল্পের পরিচালক এবং এতমস্ত্রয়এক্সপোর্ট ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জ্বালানি সরবরাহ একটি জটিল ও বহু স্তর বিশিষ্ট প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সব আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করাটা বাধ্যতামূলক। জ্বালানির গ্রহণযোগ্যতা নিরীক্ষণ ও নির্ধারিত সকগুলো ধাপ সম্পূর্ণ না করা পর্যন্ত পারমাণবিক জ্বালানির শিপমেন্ট করা হবে না।

তিনি আরো জানিয়েছেন, অদূর ভবিষ্যতে রাশিয়ার নভোসিবিরস্কে এই গ্রহণযোগ্যতা নিরীক্ষণ বা এক্সসেপটেন্স ইন্সপেকশন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অপারেটর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পারমাণবিক জ্বালানীর আমদানী, হ্যান্ডলিং, সংরক্ষণ ও পরিবহনের জন্য ক্লাস- বি, ডি এবং ই লাইসেন্স দিয়েছে।

ক্লাস বি লাইসেন্স পরমাণু সামগ্রীর ক্রয়, মালিকানা, হ্যান্ডলিং ও সংরক্ষণে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে। ক্লাস ই লাইসেন্স দিয়ে পরমাণু সামগ্রীর আমদানি ও ক্লাস ডি লাইসেন্সের মাধ্যমে রুশ পরিবহন কোম্পানি দিয়ে পরমাণু সামগ্রীর পরিবহণের ক্ষমতা দেয়া হয়েছে। সম্প্রতি পাবনা শহরের একটি রিসোর্টে এই লাইসেন্সগুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বায়েরার চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজাম্মেল হক, রাশিয়ার রসটেকনাদজোর (পরিবেশ, প্রযুক্তি ও নিউক্লিয়ার সুপারভিশন সংক্রান্ত ফেডারেল সংস্থা) উপ-প্রধান আলেক্সি ফেরাপন্তভ, রসাটমের প্রথম উপ-মহাপরিচালক ও এতমস্ত্রয়এক্সপোর্ট প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রভ প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App