×

অর্থনীতি

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে আধুনিক ৬ জলযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে আধুনিক ৬ জলযান

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য এবার ছয়টি জলযান যুক্ত হচ্ছে। বন্দরের অপারেশনাল কাজের সুবিধায় আধুনিক জলযানগুলো আনতে ব্যায় হবে ৭৬৭ কোটি টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জানিয়েছেন, জলযান বন্দরে সংযুক্ত হলে বন্দরের সক্ষমতা কয়েকগুণ বাড়বে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে দুইটি এবং আগামী বছরের জুন মাসে বাকি চারটি জলযান মোংলা বন্দরে যুক্ত হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই জলযানগুলো কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ কাজের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। ছয়টি জলযানের মধ্যে রয়েছে একটি পাইলট মাদার ভ্যাসেল, দুটি টাগবোট, একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভ্যাসেল (উদ্ধারকারী জাহাজ), একটি সার্ভে অ্যান্ড রিসার্স ভ্যাসেল ও একটি বয়লিং ভ্যাসেল।

তিনি আরো বলেন, চলতি বছরের শেষ নাগাদ হংকংয়ের চিউলি শিপ ইয়ার্ডে নির্মিত দুটি টাগবোট বন্দরে আসবে। ২৩৩ কোটি ৩৮ লাখ টাকায় টাগবোট দুইটি কেনা হয়েছে। টাগবোট দুটি বন্দরে আসার পর বন্দরে অবস্থানরত জাহাজ মুরিং (ভিড়াতে-ঘুরাতে) করা সহজ হবে। এছাড়া মাদার ভ্যাসেলকে (বিদেশি জাহাজ) প্রপেলার বন্ধ অবস্থায় টেনে আনা ও দুর্ঘটনা কবলিত জাহাজ টেনে নেয়াসহ অন্যান্য জাহাজের সাহায্যকারী হিসেবে কাজ করবে। বাকি ৪টি জলযান আগামী বছরের জুন মাসে যুক্ত হবে। এগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে। সার্স অ্যান্ড রেসকিউ ভ্যাসেল তৈরি হচ্ছে খুলনা শিপ ইয়ার্ডে। অন্য ৩টি তৈরি হচ্ছে নারায়াণগঞ্জের কর্ণফুলি শিপ ইয়ার্ডে। এরমধ্যে পাইলট মাদার ভ্যাসেল নির্মাণে ব্যয় হচ্ছে ১৯১ কোটি ২৮ লাখ টাকা। এ জাহাজটি বন্দরে যুক্ত হলে মাদার ভ্যাসেল থেকে পাইলট ও বিদেশি নাবিকদের জাহাজ থেকে নদীর তীরে আনা-নেয়া আরো সহজ হবে। এছাড়া জাহাজটির মাধ্যমে প্রয়োজনে বন্দরের নিরাপত্তার জন্য টহল জোরদার করা যাবে।

এই কর্মকর্তা বলেন, আগামী বছর বন্দরে যুক্ত হতে যাওয়া উদ্ধারকারী জাহাজ সার্চ অ্যান্ড রেসকিউ ভ্যাসেল কেনায় ব্যয় হচ্ছে ১১৩ কোটি ৪৪ লাখ টাকা। আধুনিক এ জাহাজ দিয়ে সমুদ্রে দুর্ঘটনা কবলিত জাহাজ খুঁজে বের করা ও দুর্ঘটনা কবলিত জাহাজের নাবিক ও কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার করা যাবে। এছাড়া এ জাহাজের সাহায্যে ঝড়, জ্বলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত জাহাজের ক্ষয়ক্ষতি কমবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল হক জানান, সার্ভে অ্যান্ড রিসার্স ভ্যাসেল বন্দর সংশ্লিষ্ট গবেষণার কাজে ব্যবহৃত হবে। এ জাহাজটিও আগামী বছর মোংলা বন্দরে সংযুক্ত হবে। এটি কেনায় ব্যয় হয়েছে ১১৩ কোটি ৪৪ লাখ টাকা। জাহাজটির মাধ্যমে নদী ও সমুদ্রে বিভিন্ন ধরনের জরিপের কাজে এবং সামুদ্রিক প্রাণী সম্পর্কে গবেষণার কাজ করা সহজ হবে। বন্দর চ্যানেলে বয়া স্থাপন ও বিভিন্ন সিগন্যাল দেয়ার জন্য ১২৬ কোটি ৩৭ লাখ ব্যয়ে কেনা হয়েছে অত্যাধুনিক বয়লিং ভ্যাসেল। এটি দিয়ে স্বল্প সময়ে চ্যানেলের উপযুক্ত স্থানে সহজে বয়েল করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App