×

অর্থনীতি

উজবেকিস্তানের বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম

উজবেকিস্তানের বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনা
উজবেকিস্তান টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাষ্ট্র্রি অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১ আগস্ট) বিজিএমইএ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমের সঙ্গে পোশাক ও বস্ত্রখাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন-উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের টেক্সটাইল, গার্মেন্টস এবং নিটওয়্যার শিল্পের বিভাগীয় প্রধান মুখাম্মাদসাইদভ বখতিয়ার, উজটেক্সটাইলপ্রম এর বিভাগীয় প্রধান শেরজোদ আকবারভ এবং উজটেক্সটাইলপ্রম এর উপদেষ্টা মেহেদি মাহবুব। তারা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে উভয় পক্ষ কিভাবে একসাথে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে উজটেক্সটাইলপ্রম প্রতিনিধি দল উজবেকিস্তানের টেক্সটাইল এবং পোশাকখাতের ওপর একটি প্রেজেন্টেশন দেন, যেখানে দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধাগুলো, বিশেষ করে দেশটির সিআইএস দেশগুলোর কাছাকাছি অবস্থান এবং সিআইএস দেশগুলোর বাজারে সহজে প্রবেশাধিকার পাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়। তারা বিজিএমইএ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে উজবেকিস্তান সফর ও ব্যবসার সুযোগ খতিয়ে দেখার আমন্ত্রণ জানান। বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, বাংলাদেশ পণ্য বৈচিত্র্যকরণের ওপর, বিশেষ করে উচ্চ-মূল্যের এমএমএফ-ভিত্তিক পোশাকের ওপর ক্রমবর্ধমানভাবে জোর দিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সিআইএস দেশগুলোর মতো নতুন বাজারেও রপ্তানির সুযোগ খুঁজছে এবং সিআইএস দেশগুলোতে ৫৫ বিলিয়ন ডলারের পোশাক বাজার রয়েছে। তিনি উজবেকিস্তানের মাধ্যমে সিআইএস বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখতে সফরকারী প্রতিনিধিদলকে সহযোগিতা প্রদানের আহবান জানান। তিনি বলেন, এটি উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App