×

অর্থনীতি

বিএফটিআই-বিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম

বিএফটিআই-বিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিএফটিআইয়ের সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ‘Rules and Procedures for Import and Export’ শীর্ষক প্রশিক্ষণের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: ভোরের কাগজ

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএফটিআই এর পক্ষে বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং বিসিআই-এর পক্ষে বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথির বক্তব্য বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানির ৮৪.৫৮ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। অন্যদিকে, রপ্তানি বাজারের ৬২.৮৮ শতাংশই ইউরোপিয়ান ইউনিয়ন (৪৫.৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (১৭.৪৬ শতাংশ) মধ্যে কেন্দ্রীভূত।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরও বলেন, এই সমঝোতার ফলে দেশি-বিদেশি বিনোয়োগের পথ যেমন সুগম হবে তেমনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

বিএফটিআই ও বিসিআই তার গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

সভাপতি বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, ড. মো. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই-এর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিএফটিআই ও বিসিআই এর উক্ত সমঝোতার ফলে পরিকল্পিত উদ্যোগসমূহ দেশী বিদেশী বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে। বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) তার বক্তব্যে বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই এবং বিসিআই এর সাথে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বিসিআই এবং বিএফটিআই ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে, বিএফটিআইয়ের সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ‘Rules and Procedures for Import and Export’ শীর্ষক প্রশিক্ষণের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App