×

অর্থনীতি

বেসরকারি ঋণপ্রবাহ পুনরুদ্ধারে প্রয়োজন দ্রুত পদক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম

বেসরকারি ঋণপ্রবাহ পুনরুদ্ধারে প্রয়োজন দ্রুত পদক্ষেপ

করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্বে বাংলাদেশ গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি নিয়ে উন্নয়নশীল দেশের জন্য একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে। যেখানে বেসরকারি খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ, উৎপাদনশীলতা ও বাণিজ্য প্রসারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বর্তমানে, জিডিপিতে বেসরকারি খাতের অবদান ৮০ শতাংশের বেশি, যার মধ্যে শিল্পের অবদান প্রায় ৩৭ শতাংশ। বেসরকারি খাত বাংলাদেশের স্থানীয় অর্থনীতিকে শক্তিশালীকরনের পাশাপাশি বৈশ্বিক ভ্যালু চেইনেও অবদান রেখে চলেছে। এই ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রেখে বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক স্মার্ট ও উন্নত অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে। এই লক্ষ্য অর্জনে বেসরকারি খাতে বিনিয়োগের ভূমিকা অপরিসীম থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ নিম্নমুখী হওয়া প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।

করোনা মহামারির কারণে বিগত ২০২০-২১ অর্থবছরে বেসরকারি বিনিয়োগের হার কমে ২১ দশমিক ২৫ শতাংশে নেমে আসে, যা বিগত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। মহামারির ধাক্কা সামলে যখনই বাংলাদেশের অর্থনীতি পূর্বের ন্যায় ঘুরে দাঁড়াচ্ছিল তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্থ করে। ফলস্বরূপ, ২০২২-২৩ অর্থবছরে জিডিপির ২৪ দশমিক ৮ শতাংশ বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে ২১ দশমিক ৮ শতাংশ অর্জিত হয়েছে। এ বিষয়ে সরকার ও অপরাপর অংশীজনদের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশিত পর্যায়ে অর্জিত হয়নি।

২০২৩ অর্থবছরের প্রথমার্ধে, সরকারি খাতের ঋণ লক্ষ্যমাত্রা ছিল ৪৩ শতাংশ ও বেসরকারি খাতে ঋণ ১০ দশমিক ৯ শতাংশ। উভয় খাতের মধ্যকার এই ব্যবধান বেসরকারি খাতে কম ঋণ প্রবাহের অন্যতম কারণ। মূল্যস্ফীতি ও সংকোচনমূলক মুদ্রানীতি, ক্রমবর্ধমান সরকারি উন্নয়ন ব্যয় মেটাতে আর্থিক খাত থেকে ঋণ গ্রহণ বেসরকারি খাতের বিনিয়োগ কাঙ্খিত মাত্রায় পরিলক্ষিত হয়নি। এছাড়াও, বৈদেশিক মুদ্রা বাজারের উপর অতিরিক্ত চাপ এক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছে।

এই প্রেক্ষাপটে সামগ্রিক অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করতে আমাদের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অপরিহার্য। সেই সাথে সরকারকে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সহজে ঋণ প্রাপ্তি, আমদানি বিকল্প শিল্পের প্রসার, সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধন অব্যাহত রাখার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণের অনুরোধ জানাচেছ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। এর মাধ্যমে অর্থনীতিতে ব্যবসাবান্ধব পরিবেশের উন্নয়নসহ বেসরকারি খাতের ঋণ প্রবাহ স্বল্প সময়ের মধ্যে বাড়বে বলে মনে করে ডিসিসিআই। সর্বোপরি, অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বেসরকারি খাতের গুরুত্বকে বিবেচনায় নিয়ে একটি উন্নত ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি সহায়ক অর্থনীতি ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করছে ঢাকা চেম্বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App