×

অর্থনীতি

নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%

ছবি: সংগৃহীত

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের জন্য পোশাক রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লিখিত সময়ের মধ্যে পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২.৭৫% কমে ১৮.৮৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৮.৩৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বিশেষ করে নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%। যদিও ওভেন এবং নিটওয়্যার উভয়ের রপ্তানি কমেছে, তবে নিটওয়্যারের তুলনায় ওভেন পোশাকের জন্য এই পতন আরও গুরুতর ছিলো। উল্লিখিত ৫ মাসে ৮.৬৬% প্রবৃদ্ধিসহ নিটওয়্যার রপ্তানি ছিলো ১০.৯৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ওভেন পোশাকের রপ্তানি ৪.৫২% হ্রাসসহ ৭.৮৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ২০২৩ এর নভেম্বরে ওভেন রপ্তানি ১২.৫৯% এবং নিটওয়্যার ৩.১৮% হ্রাস পেয়েছে। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, শ্রম অসন্তোষের সময় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী খুচরা বিক্রয় ও চাহিদার মন্দার কারণে মন্থরতা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App