×

অর্থনীতি

লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৮, ০২:৩৮ পিএম

লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত
লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাত ভিত্তিক লেনদেনে আগের মতো শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাত। তবে অনেকটা পিছিয়ে পড়েছে বস্ত্রখাত। ডিএসই’র লেনদেন পর্যালোচনায় এমনটিই জানা গেছে। তথ্যমতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে প্রকৌশল খাতের দখলে ছিল ২৩ শতাংশ। এ সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৩৮ লাখ টাকা। আগের সপ্তাহেও মোট লেনদেনে প্রকৌশল খাতের একই চিত্র লক্ষ্য করা গেছে। অপরদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে বস্ত্রখাতের অংশগ্রহণ ছিল ১৫ শতাংশ। আলোচিত সময়ে খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা। আগের সপ্তাহে বস্ত্রখাতের দখলে ছিল ২১ শতাংশ। ওই সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯৪ কোটি টাকা। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে জ্বালানি খাত। ডিএসইতে মোট লেনদেনের ১১ শতাংশ জ্বালানি খাতের দখলে ছিল। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকা। অন্যান্য খাতগুলোর মধ্যে গেলো সপ্তাহে লেনদেনে ব্যাংক খাতের অংশগ্রহণ ছিল ৫ শতাংশ, বিবিধ খাতের ১০ শতাংশ, ফার্মাসিউটিক্যাল খাতে ৯ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৪ শতাংশ। এ ছাড়া টেলিকমিউনিকেশন এবং আর্থিক খাতের ২ শতাংশ করে, আইটি, কাগজ ও প্রকাশনা, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ৩ শতাংশ করে, বিমা এবং সেবা ও আবাসন খাতের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App