×

অর্থনীতি

কাঁচা চামড়া রপ্তানির কোনো পরিকল্পনা সরকারের নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ০৩:১৫ পিএম

কাঁচা চামড়া রপ্তানির কোনো পরিকল্পনা সরকারের নেই
চামড়া শিল্প রক্ষার কথা বিবেচনা করে কাঁচা চামড়া রপ্তানির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (২৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। কাঁচা চামড়া রপ্তানির পরিকল্পনা নেই জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, কাঁচা চামড়া রপ্তানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রপ্তানি খাতের মধ্যে অন্যতম। গত বছর চামড়াকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছিল। সম্ভাবনাময় এই খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার সতর্ক। চামড়া শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে চামড়া নিয়ে সংকট থাকবে না আশা প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা চামড়া কিনবেন। একই সঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোরও সমাধান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান?

মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান?

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App