×

অর্থনীতি

নতুন সরকার এলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮ পিএম

নতুন সরকার এলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী
দেশে নতুন সরকার এলেও চলমান অর্থনীতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মত প্রকাশ করেন। অর্থমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে নতুন সরকার এলেও চলমান অর্থনৈতিক অগ্রযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে নির্বাচন আঞ্চলিক ব্যবসার ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। দেশের অর্থনীতির জন্য টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ মন্তব্য করে মুহিত বলেন, আমাদের প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানসহ অনেকেরই এসডিজি বাস্তবায়নের সক্ষমতা আছে। অর্থনৈতিক উন্নয়নে ভারত আমাদের বড় সহযোগী, এরপর আছে চীন। তিনি বলেন, দেশের সদ্যসমাপ্ত অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বসতে চায় সরকার। এক্ষেত্রে হিসাব নিরীক্ষকসহ অর্থনীতি সংশ্লিষ্ট সব সংগঠনকে বিষয়টি জানানো হবে। সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসন বিষয়ক পরিচালক মিয়া শিপো, সাসটেইনেবল গ্লোবাল রিপোর্টিংয়ের প্রধান পেট্রো বারতাজি, আইসিএমএবির সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App