×

অর্থনীতি

বিবিএস ক্যাবলসের সঙ্গে চুক্তি করল বিপিডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ পিএম

বিবিএস ক্যাবলসের সঙ্গে চুক্তি করল বিপিডিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি চুক্তি সই করেছে। গত ২৯ নভেম্বর বৃহস্পতিবার এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় কোম্পানিটি ময়মনসিংহ জোনের পাওয়ার ডিস্টিবিউশন সিস্টেম ডেভলাপমেন্ট প্রজেক্টে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ক্যাবলস সরবরাহ করবে। ক্যাবলের মোট দৈর্ঘ্য ৬ হাজার ৭৪৫ কিলোমিটার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৪ অক্টোবর কোম্পানিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছিল। তার আলোকে বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করে। চুক্তি অনুসারে, আগামী ৭ মাস (২১০ দিন) সময়ের মধ্যে ওই ক্যাবল সরবরাহ করতে হবে বিবিএস ক্যাবলস লিমিটেডকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App