×

অর্থনীতি

নভোএয়ারের সঙ্গে এবি ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সঙ্গে এবি ব্যাংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীতে এবি ব্যাংক লিমিটেডে প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম ও এবি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এবি ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস একেএম মাহফুজুল আলম, এবি ব্যাংক লিমিটেডের হেড অব আইটি অ্যান্ড ইবিজ রিয়াজুল ইসলামসহ নভোএয়ার ও এবি ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নভোএয়ারের পক্ষ থেকে জানানো হয়, ভ্রমণ পিপাসুরা নভোএয়ারে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকা ও কলকাতায় সর্বনিম্ন ২ হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App