×

অর্থনীতি

ক্রেতার আগমনে স্বস্তিতে বিক্রেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০ পিএম

ক্রেতার আগমনে স্বস্তিতে বিক্রেতারা
চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আর মাত্র চারদিন বাকি। মেলায় শেষ দিকে জমে উঠেছে কেনাকাটা। প্রতিটি স্টলে রয়েছে ক্রেতার জটলা। তাদের কেউ দরদাম করছেন কেউ নিচ্ছেন পছন্দের পণ্য। অন্যদিকে শেষ দিকে ক্রেতার আগমন বেশি হওয়ায় স্বস্তি এসেছে বিক্রেতাদের মাঝে। বিক্রেতাদের ধারণা মেলার মাঠ থেকে কোনো পণ্য আর অবিক্রীত থাকবে না। গতকাল মঙ্গলবার বাণিজ্যমেলা ঘুরে এ চিত্র দেখা গেছে। গতকাল সকাল থেকে মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। মেইন গেটের টিকেট কাউন্টারগুলোয় দর্শনার্থীদের ছিল দীর্ঘ সারি। মেলার ভেতরে প্রতিটি স্টলে ছিল ক্রেতার ভিড়। তাদের অনেকেই পছন্দের পণ্য কিনতে দরদাম করছেন। তবে শেষ দিক হওয়ায় দরদাম করার চেয়ে পছন্দের পণ্যকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। স্টলগুলোয় চলছে ছাড় আর লোভনীয় অফার। তাছাড়া পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে ওয়ারেন্টি। কোনো স্টল দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। আবার রয়েছে দুইটি পণ্য কিনলে একটি ফ্রি। মনিরা হোসেন নামে এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলেন, কেনাকাটার জন্য আজই মেলায় এসেছি। ছাড় ও অফার মূল বিষয় না কেনাকাটা করব এটাই মুখ্য। এখন পর্যন্ত প্রসাধনী সামগ্রী কেনা হয়েছে, তবে পোশাকও দেখছি। তারেক নামের আরেক দর্শনার্থী বলেন, এখন যেহেতু মেলা শেষ দিকে তাই দরদামের চেয়ে কেনাটা প্রধান। তাই পণ্য পছন্দ হলেই কেনা হচ্ছে। রং বেরঙের প্যাভিলিয়নের বিক্রেতারা বলেন, এবার মেলা শুরু হয় ভাঙা মাসে। আমাদের ধারণা ছিল বিক্রি তেমন হবে না কিন্তু মেলার সময় যতই ফুরিয়ে আসছে ততই বিক্রি বাড়ছে। এভাবে বিক্রি হলে আমাদের কোনো পণ্য ফেরত নিয়ে যেতে হবে না। এমনই ভাষ্য মিয়াকো স্টলের বিক্রেতা হাসান মিয়ার। তিনি বলেন, বইমেলা শুরু হওয়ায় মনে হচ্ছিল মেলা শেষ সময়ে খারাপ অবস্থায় যাবে। কিন্তু শেষ দিকেই ভালো বিক্রি হচ্ছে। মাসব্যাপী এ মেলা আগামী ৯ ফেব্রুয়ারি পর্দা নামবে। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App