×

অর্থনীতি

লেনদেন কমলেও বেড়েছে সূচক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০৩:৫৪ পিএম

বুধবার (২২নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭ পয়েন্ট সূচক বেড়েছে । অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ পয়েন্ট সূচক বেড়েছে । এর ফলে মঙ্গলবার সূচকের পতনের পর বুধবার সূচক বৃদ্ধি পেলো। তার আগেও টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে। বুধবার প্রকৌশল, বিমা এবং বিদুৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম কমায় কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ২৫ কোটি ১৭ লাখ ৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকার।তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৫৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫১ টাকার।তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮ টাকা।তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৩ টাকার। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App