×

অর্থনীতি

“কানেক্টিং অ্যাসপাইরেশনস” স্লোগানে টাটা মটরস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০৪:৪৯ পিএম

বিশ্বজুড়ে নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচিতি হিসেবে ‘কানেক্টিং অ্যাসপাইরেশনস’ স্লোগান নির্ধারণ করেছে টাটা মটরস। নতুন এ স্লোগান টাটা ব্র্যান্ডের স্বকীয়তাকে একটি গতিশীল ও নির্ভরযোগ্য কারিগরী দক্ষতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। টাটা মটরসের ইন্টারন্যাশনাল বিজনেস হেড (কমার্শিয়াল ভেহিক্যাল) রুদ্ররুপ মিত্র কোম্পানির নতুন সংজ্ঞায়িত ব্র্যান্ড পরিচয় সম্পর্কে বলেন, ‘বিশ্ব বাজারে নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচয় ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এখন নতুন প্রজন্মের ভোক্তাদের অভিব্যক্তি ও চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরী দক্ষতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির সংযোগ তৈরি করেছি।’ তিনি আরও বলেন, টাটা মটরস সবসময় গ্রাহক চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। উল্লেখ্য, টাটা মটরস লিমিটেড ভারতের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি। এর বর্তমান সম্পদ মূল্য ৪২ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিতে প্যাসেঞ্জার কার, ইউটিলিটি যানবাহন, বাস, ট্রাক এবং প্রতিরক্ষা যানবাহন তৈরি হয়। টাটা মোটরস বাণিজ্যিক যানবাহনে ভারতের মার্কেট লিডার। দেশটিতে প্যাসেঞ্জার কারসহ টাটা মটরসের বিভিন্ন ধরনের ৯ মিলিয়ন যানবাহন রয়েছে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, সিআইএস এবং রাশিয়াতে টাটা গাড়ি, বাস ও ট্রাক বাজারজাত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App