×

অর্থনীতি

গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য দূর করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৩৭ পিএম

গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য দূর করা হবে
নতুন-পুরনো (রিকন্ডিশন্ড) গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। দেশীয় গাড়ি উৎপাদনের জন্য নীতিমালা তৈরির কথা জানান চেয়ারম্যান। গতকাল রবিবার এনবিআরের কনফারেন্স কক্ষে প্রাক বাজেট আলোচনার প্রথমদিনে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারসে এসোসিয়েশনের (বারভিডা) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভাপতির বক্তব্যে এ কথা জানিয়েছেন তিনি। এ সময় এনবিআরের সদস্য, কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন, সহসভাপতি এম হুমায়ুন মাহমুদসহ নেতারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, নতুন-পুরনো গাড়ির যে শুল্কায়ন প্রক্রিয়া রয়েছে সেটি আগামী বাজেটে আমরা পরিবর্তনের চেষ্টা করব। নতুন গাড়ির শুল্কায়নের ক্ষেত্রে ইনভয়েস প্রাইস হিসাব না করে গাড়ি প্রস্তুতকারী কোম্পানির ওয়েবসাইটে দেয়া আন্তর্জাতিক বাজারের জন্য যে মূল্য থাকবে সেটি ধরে শুল্কায়ন করা হবে। হাইব্রিড গাড়ি আমদানি আমরা গত বছর উৎসাহিত করেছি। তাতে ব্যবহারও বেড়েছে। এই গাড়ি বেশি আসলে জ্বালানি সাশ্রয় হবে। হাইব্রিড গাড়ি আমদানিতে বিদ্যমান সুবিধা আগামী বছরেও থাকবে। এ সময় আমদানিকারকদের ইলেক্ট্রিক গাড়ি আমদানিতে জোর দিতে বলেন তিনি। গাড়ি অ্যাসেম্বিলিংয়ের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশে গাড়ি উৎপাদনের জন্য নীতিমালা করব। যাতে দেশীয় গাড়ি অর্থাৎ মোটরগাড়ি তৈরিতে বিনিয়োগ বাড়ে। অ্যাসেম্বিলিং আমদানির মতোই একটি ব্যবসা। সেখানে কর্মসংস্থান খুব বেশি হয় না। ইতোমধ্যে দেশে মোটরসাইকেল তৈরি হচ্ছে এবং রপ্তানি হচ্ছে। এখন আমাদের লক্ষ্য মোটর গাড়ি তৈরি করা। এর আগে বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন তাদের প্রস্তাবনায় বলেন, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে পুরনো গাড়ির চেয়ে নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক কম দিচ্ছে। যার কারণে বাজারে নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ির দাম বেশি হয়ে যাচ্ছে। এই অনিয়ম বন্ধ না করা গেলে পুরনো গাড়ির ব্যবসা কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না। এ সময় তিনি হাইব্রিড গাড়ির আমদানি শুল্কের ধাপ পুনর্নির্ধারণের দাবি জানান। বারভিডার লিখিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- পুরনো গাড়িতে অবচয় সুবিধা ৫ বছরের জন্য ৪৫ শতাংশ, পরিবেশবান্ধব ইলেক্ট্রিক গাড়ির সম্পূরক শুল্ক হার সম্পূর্ণ প্রত্যাহার এবং ১২-১৫ সিটের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App