×

অর্থনীতি

বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন অর্থমন্ত্রী: সাইফুল আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৫:১৮ পিএম

বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন অর্থমন্ত্রী: সাইফুল আলম

অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এস আলম গ্রুপের চেয়ারম্যান। ছবি: ভোরের কাগজ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মোহাম্মদ সাইফুল আলম বলেন, অর্থমন্ত্রী তার অক্লান্ত কাজের স্বীকৃতি পেয়েছেন এবং এ অর্জন বাংলাদেশের সুনাম বাড়িয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য যে সকল পদক্ষেপ নিয়েছেন, অর্থমন্ত্রীর এই অর্জন তা আরও বেগবান করবে। যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় লন্ডন, যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ফাইন্যানন্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ পত্রিকা ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ এ ভূষিত করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। পত্রিকাটির একটি সম্পাদকীয়তে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির (৮ শতাংশের ওপরে) কথা তুলে ধরা হয়েছে। এতে বিশ্ব অর্থনীতির জরিপের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশটি বর্তমানে ৪১তম বিশ্ব অর্থনীতির দেশ হিসেবে অবস্থান করছে। শুধু তাই নয়, অর্থনৈতিক পূর্বাভাস বলছে, দেশটি ২০৩৩ সালের মধ্যে বিশ্বে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। পেশায় চার্টার্ড অ্যাকাউনটেন্ট মুস্তফা কামাল এ পর্যন্ত চারবার এমপি হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে আওয়ামী লীগের কুমিল্লা জেলার (দক্ষিণ) আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সচিব পদে রয়েছেন। এর আগে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App