×

অর্থনীতি

দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রবৃদ্ধি বেড়েছে: রীভা গাঙ্গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১১:০৮ এএম

করোনা ভাইরাস পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার সম্ভাব্য উপায় ও চ্যালেঞ্জসমূহ নিয়ে ওয়েবিনার ( ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ভারতীয় হাই কমিশন ও ভারত-বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ শিল্প নেতাদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বিগত কয়েক মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বছরের মার্চ মাসে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ট্রাক আসা যাওয়ার সংখ্যা ইতিবাচক দেখা গিয়েছে। চলমান কোভিড মহামারির কারণে উভয় পক্ষের ব্যবসায়িক সংস্থাগুলি যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো মোকাবিলায় সমস্ত অংশীদারদের কাজ করতে হবে।

হাই কমিশনার আশা প্রকাশ করে বলেন, ভারত-বাংলাদেশের অসাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে তারা শীঘ্রই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবে। মহামারি মোকাবিলায় উভয় সরকার একসঙ্গে কাজ করছে। উদীয়মান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ওয়েবিনারে আইবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, বর্তমানে ব্যবসায়ী সম্প্রদায় অস্থায়ী অচলতার মুখোমুখি হলেও এই প্রতিকূলতা কাটিয়ে বাণিজ্য আরো শক্তিশালী হয়ে উঠবে। তিনি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলতে দক্ষিণ এশীয় অঞ্চলে আরো সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বণ্টনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ওয়েবিনারে প্রাণ গ্রুপ, ইফাদ গ্রুপ, এসবিআই বাংলাদেশ, ইন্দোফিল ও সিইএটির শিল্প নেতারা অন্যদের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন। এ ধরনের অভূতপূর্ব সময়ে ভারতীয় হাই কমিশনের ও আইবিসিসিআইয়ের এই উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App