×

অর্থনীতি

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজার লেনদেনের সময় পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৬:২৩ পিএম

শেয়ারবাজারে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টার পরিবর্তে ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর ১টায়।

বুধবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনের মাধ্যমে লেনদেন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App