×

অর্থনীতি

বাণিজ্য প্রতিমন্ত্রী

অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নিরুৎসাহিত করা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নিরুৎসাহিত করা হচ্ছে

অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়ে থাকে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের এমপি আলী আজমের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আহসানুল ইসলাম (টিটু) বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৮০৬ টি পণ্য রপ্তানি করা হয়। আর বিদেশ থেকে জ্বালানি তেল, তুলা, সার, লোহা ও স্টীল নিউক্লিয়ার রিয়েকটর, বয়লার্স, যান্ত্রিক সরঞ্জাম, ভোজ্য তেল, তেল বীজ, প্লাস্টিক পণ্য, বৈদ্যুতিক যন্ত্রপাতি, গাড়ি, রেলওয়ে ইঞ্জিন, নীটওয়্যার, লবণ, বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক দ্রব্যাদি, গবাদি পশুর খাদ্য এবং বিভিন্ন ধরনের মসলা আমদানি করা হয়। যে কোন দেশের উন্নয়নের জন্য আমদানির প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমদানি রোধ নয় বরং দেশের স্বার্থে তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রপ্তানীমুখীসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও পণ্য আমদানি করার দরকার। এই ক্ষেত্রে দ্যা ইমপোর্ট এণ্ড এক্সপোর্ট (কন্ট্রোল) এক্স ১৯৫০ আছে, যাহা যুগোপযোগী করার জন্য আমদানি ও রপ্তানি আইন নতুনভাবে প্রণীত হইতেছে।  

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী কিছু কিছু পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং কিছু পণ্য শর্তসাপেক্ষে আমদানির বিধান রাখা হইয়াছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App