×

অর্থনীতি

রমজানের ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম

রমজানের ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। নতুন সময়সূচি নির্ধারণ করে গত ৫ মার্চ একটি বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।

আরো পড়ুন: ৮ দিনে প্রবাসী আয় ৫১ কোটি ২৯ লাখ ডলার

উল্লেখ্য, বাংলাদেশের আকাশে সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান চাঁদ দেখা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App