×

অর্থনীতি

সিএমএসএফ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম

সিএমএসএফ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা

ছবি: সংগৃহীত

পুজিবাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও কমিউনিটি ব্যাংক পিএলসি-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সিএমএসএফ কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এর সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিএমএসএফ এর পক্ষে চিফ অব অপরেশনস্ মোঃ মনোয়ার হোসেন, এফসিএ, এফসিএমএ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের সিও ও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

উক্ত অনুষ্ঠানে সিএমএসএফ এর বোর্ড অব গভর্নরস এর সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এফসিএমএ,  কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মোঃ খায়রুল আলম এফসিএ, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ আরিফুল ইসলাম এবং সিএমএসএফ এর হেড অব অপরেশনস্ মোঃ ওয়াসি আজম সহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী, মার্কেট মেকার) অনুকুলে প্রাথমিকভাবে ১০০ (একশত) কোটি টাকা ঋণ দেয়ার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংকের সঙ্গে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। 

কমিউনিটি ব্যাংক পিএলসি-র মাধ্যমে স্বল্প সুদে এই চুক্তির মাধ্যমে সিএমএসএফ ফান্ড থেকে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের ৫ কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে ২ কোটি টাকা করে ঋণ প্রদান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App