×

অর্থনীতি

তীব্র দাবদাহে দেশব্যাপী বাংলালিংকের পানি ও স্যালাইন বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:০৩ পিএম

তীব্র দাবদাহে দেশব্যাপী বাংলালিংকের পানি ও স্যালাইন বিতরণ

বাংলালিংক লোগো। ছবি: সংগৃহীত

দেশে চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় তিন দিনব্যাপী সারা দেশের প্রান্তিক জনসাধারণের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

বৃহস্পতিবার (২ মে) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেয়া এই কর্মসূচি চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনসাধারণের পানিশূণ্যতা রোধে কার্যকরী ভূমিকা রাখবে। 

বাংলালিংকের সাড়ে সাত হাজারেরও বেশি মাঠকর্মীরা সারা দেশের প্রতিটি অঞ্চলে এই কর্মযজ্ঞের সঠিক পরিচালনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাপমাত্রার পারদ যখন সারা দেশে ৪৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে ঠিক তখনই কোম্পানিটির সামাজিক কল্যাণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে দিনমজুর, ফুটপাতের দোকানদারসহ সকল অর্থনৈতিক সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের মধ্যে বাংলালিংকের নিয়োজিত মাঠকর্মীরা সক্রিয়ভাবে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে। এছাড়াও, এই তীব্র দাবদাহে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা পথচারীদের মাঝেও পানির বোতল বিতরণ করা হয়েছে। 

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল অপারেটর হিসেবে, আমরা তীব্র তাপপ্রবাহের সময় দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। আমাদের নিবেদিতপ্রাণ কর্মীরা সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন পৌঁছে দিয়ে তাপপ্রবাহের প্রভাব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করেছে। বাংলালিংকের এই উদ্যোগ জনমানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখছে, যা বাংলাদেশের নাগরিকদের বৃহত্তর কল্যাণে বাংলালিংকের নিয়োজিত থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন।” এছাড়া বাংলালিংক টেকসই সমাজ গড়তে ও সব সময় বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App