×

অর্থনীতি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ডিএসইর চেয়ারম্যানের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:৫৩ পিএম

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ডিএসইর চেয়ারম্যানের বৈঠক

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন পরিসংখ্যান এবং অর্থনৈতিক উন্নয়নের পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের প্রকল্প কর্মকর্তা মার্গা পিটার্স ও ইনক্লুসিভ গভর্নেন্সের টিম লিডার ফাস্ট সেক্রেটারি মিস এনরিকো লরেনজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মো. শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন: বিশ্বসেরা ১০০ পোশাক কারখানার মধ্যে ৫৬ কারখানা বাংলাদেশের

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে বর্তমান পুঁজিবাজারকে আরো বেশি সম্পৃক্ত করার বিষয়ে ভাবছেন। পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদে অৰ্থায়ণ হয়। আর এর মাধ্যমে দেশের জিডিপির পরিমাণ বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি পণ্য এবং প্রযুক্তির উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ ইত্যাদি বিষয়সমূহ নিয়েও আলোচনা করেন। এসময় প্রতিনিধিবৃন্দরা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে প্রতিনিধিবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সরকারের সম্ভাব্য উন্নয়ন রূপরেখা বাস্তবায়ন করার তথ্য-বিশ্লেষণ এবং সচিত্র দিক নির্দেশনামূলক “ ওয়ার্ল্ড

লিডার শেখ হাসিনা: দ্যা পাইওনিয়ার অব গোল্ডেন বাংলাদেশ ” নামক নিজের লেখা একটি বই উপহার দেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App