×

অর্থনীতি

ই-জিপি জানতে ৩ দিনের সফরে শ্রীলংকার প্রতিনিধিদল ঢাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

ই-জিপি জানতে ৩ দিনের সফরে শ্রীলংকার প্রতিনিধিদল ঢাকায়

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রবর্তিত ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম বাস্তবায়নের সাফল্য সম্পর্কে জানতে, বুঝতে এবং নিজের দেশে তা বাস্তবায়ন করতে সাত সদস্য বিশিষ্ট শ্রীলংকার একটি সরকারি ক্রয় বিষয়ক প্রতিনিধিদল বিপিপিএ’র সঙ্গে ৩ দিনব্যাপী একটি অভিজ্ঞতা বিনিময় সফর শুরু করেছে।  

রবিবার (২ জুন) সফরকারী এ সরকারি ক্রয় বিষয়ক প্রতিনিধিদলকে বিপিপিএ’তে স্বাগত জানান বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন সেশনে শ্রীলংকার পাবলিক ফিন্যান্স দপ্তরের মহাপরিচালক ই এ রাত্নাশিলা শ্রীলংকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 

প্রতিনিধিদলে শ্রীলংকার ই-জিপি সেক্রেটারিয়েট, জাতীয় প্রকিউরমেন্ট কমিশন, তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক ফিন্যান্সের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। শ্রীলংকার প্রতিনিধিদলের সঙ্গে সে দেশে বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিও রয়েছে। 

আরো পড়ুন: আকরিক লোহার দাম আরো কমলো

বাংলাদেশে ই-জিপি সিস্টেমের বাস্তবায়ন জানা ও বোঝার জন্য এর আগেও ২০১৭ সালে শ্রীলংকার একটি ৩ সদস্যের প্রতিনিধি দল পূর্বতন সিপিটিইউ পরিদর্শন করেছে। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পূর্বতন সিপিটিইউকে বিপিপিএ’তে রূপান্তর করা হয়েছে।

শ্রীলংকার চলতি সফরসহ এ পর্যন্ত মোট ১২ টি দেশ ও ৫ টি আন্তর্জাতিক সংস্থা ই-জিপি বিষয়ে মত বিনিময়ের জন্য বিপিপিএ বা পূর্বতন সিপিটিইউ পরিদর্শন করেছে। দেশ ও সংস্থাগুলো হচ্ছে- তানজানিয়া, মিশর, মোজাম্বিক, নাইজেরিয়া, ইথিওপিয়া, অস্ট্রিয়া, শ্রীলঙ্কা, ভূটান, আফগানিস্তান, নেপাল, গাম্বিয়া এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, উই কানেক্ট ইন্টারন্যাশনাল, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ও সোশ্যাল এন্টারপ্রাইজ (ইউকে)।

২০১১ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। এরপর থেকে ই-জিপির দ্রুত সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়াকরণসহ চুক্তি ব্যবস্থাপনার সব কাজ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশের এমন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ক্রয় ব্যবস্থা দেশে ও বিদেশে প্রশংসা অর্জন করেছে।

আরো পড়ুন: মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার

শ্রীংলকা তাদের দেশে ই-জিপি চালু করলেও বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে এবং এখনো পুরো সিস্টেম ডিজিটাল হয়নি। বাংলাদেশ কীভাবে ই-জিপির সফল বাস্তবায়ন করেছে তা জানতে ও বুঝতেই তাদের এ সফর বলে উল্লেখ করেছেন দলনেতা।

বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে ই-জিপি বাস্তবায়নের পটভূমি ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন। বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিচালনা ও ব্যবস্থাপনায় লিড পরামর্শক হিসেবে নিযুক্ত রয়েছে দোহাটেক নিউ মিডিয়া। সঙ্গে রয়েছে বেক্সিমকো আইটি ডিভিশন ও জিএসএস ইনফোটেক লি.। 

প্রথম দিনে বিপিপিএ’র কর্মকর্তাগণ ও কারিগরী বিশেষঙ্গগণ উপস্থিত ছিলেন। ডাটাসেন্টার ম্যানেজমেন্ট ও ই-জিপি সিকিউরিটি বিষয়ে ছিলেন- মোহাম্মদ মইনুল হোসেন, ই-জিপিতে নতুন প্রযুক্তি বিষয়ে আবু মো. মোস্তফা, ই-জিপি সিস্টেম পরিচালনা ও ব্যবস্হাপনা বিষয়ে নাজমুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশে ই-জিপির সার্বিক বিষয় নিয়ে মো. মোশাররফ হোসেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App