×

অর্থনীতি

বাজেটে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৪:০৫ পিএম

বাজেটে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল

বাজেটে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মান ও অতিরিক্ত শিক্ষক নিয়োগের জন্য গত বছরের তুলনায় আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৯৭ কোটি বেশি বরাদ্দ দেয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৮ হাজার ৯১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছর এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে এটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন- ‘আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। সে হিসেবে আসন্ন অর্থবছরে ৪ হাজার ৯৭ কোটি টাকা বরাদ্দ বেড়েছে।’

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরো বলেন- ‘শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সহকারী শিক্ষকের ২৬ হাজার ৩৬৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই হাতে পায় সে লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রতিবছর প্রাথমিক স্তরের শিশুদের ১ জানুয়ারি ‘বই উৎসব’ এর মাধ্যমে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়া হচ্ছে।’

এসময় অর্থমন্ত্রী বলেন- ‘প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটি’র মাধ্যমে উপবৃত্তি দেয়া হচ্ছে। সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার ২০০৯ সালের ৯০.৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৯৭.৫৬ শতাংশে দাঁড়িয়েছে।’

আরো পড়ুন: বাড়ল আইসক্রিম ও কোমল পানীয়ের দাম

মন্ত্রী বলেন- ‘স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার, ক্রাচ, শ্রবণযন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণিকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়গুলোতে র‍্যাম্প নির্মাণ করা হচ্ছে।’

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল  ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App