×

অর্থনীতি

বঙ্গবন্ধু সেতু

৭ দিনে আয় হলো ২৩ কোটি ৮৩ লাখ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

৭ দিনে আয় হলো ২৩ কোটি ৮৩ লাখ টাকা

ছবি : সংগৃহীত

কোরবানির ঈদযাত্রার গত সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা। ৯ জুন দিনগত রাত ১২টা থেকে রবিবার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ যানচলাচল ও টোল আদায় হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে এক লাখ ৬৯ হাজার ৬৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে পারাপার হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৬১টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ২১টি জেলার ১২-১৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। যানচলাচল বৃদ্ধি ও যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে চারটি বুথ।

আরো পড়ুন : ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App