×

অর্থনীতি

হাকিমপুরী জর্দার কাউছ মিয়ার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১২:২৯ পিএম

হাকিমপুরী জর্দার কাউছ মিয়ার মৃত্যু

হাকিমপুরী জর্দার মালিক হাজী মো. কাউছ মিয়া

বাংলাদেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক হাজী মো. কাউছ মিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সোমবার (২৪ জুন) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন, “আব্বা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাকে দেশে আনা হয়। এরপর থেকে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় শয্যাশায়ী ছিলেন।

“শনিবার বিকেলে আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর দুনিয়া থেকে চিরবিদায় নেন। আমরা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই।”

আরো পড়ুন: আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন, পাওয়া যাবে ২ দিনেই

মৃত্যুকালে এ ব্যবসায়ী স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার (২৫ জুন) বাদ জোহর আরমানিটোলা মাঠে কাউছ মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ছেলে।

কাউছ মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন।

হাকিমপুরীর জর্দার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিলো। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করে টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি।

হাকিমপুরী জর্দার মালিক, দেশসেরা শীর্ষ করদাতা ও দানশীল মানুষ হিসেবে হাজী কাউছ মিয়ার সুনাম ছিলো দেশজুড়ে। গত দেড় দশক ধরে টানা সেরা করদাতার সম্মাননা পেয়েছেন পুরান ঢাকার এ জর্দা ব্যবসায়ী। ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ পুরস্কার দিয়ে আসছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App