×

অর্থনীতি

বাংলাদেশে কেয়ারের উন্নয়ন অংশীদারিত্বের ৭৫ বছর পূর্তি উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৫:৫১ পিএম

বাংলাদেশে কেয়ারের উন্নয়ন অংশীদারিত্বের ৭৫ বছর পূর্তি উদযাপন

ছবি: ভোরের কাগজ

বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নেতৃস্থানীয় মানবিক সংস্থা কেয়ার বাংলাদেশে উন্নয়ন অংশীদারিত্বের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সংকটময় পরিস্থিতিতে জরুরি সহায়তা প্রদানের ক্ষেত্রে সাত দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

আনুষ্ঠানিকভাবে কেয়ার তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৪৯ সালে যাত্রা শুরু করে। ১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গত কয়েক দশক ধরে বাংলাদেশ সরকারের উন্নয়নের বিশ্বস্ত অংশীদার হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

নানা আয়োজনে সংস্থাটি শনিবার (২৯ জুন) বাংলাদেশে কার্যক্রমের ৭৫ বছর উদযাপন করছে। সকালে সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, কেয়ারের কার্যক্রমসমূহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণ, বিশেষ করে নারীদের চাহিদার উপর অগ্রাধিকার দেয়।

আরো পড়ুন: নতুন করে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি

তিনি বলেন, ২০২৩ অর্থবছরে কেয়ার বাংলাদেশ ৪৮টিরও বেশি প্রকল্পের মাধ্যমে ৫৩ লাখ (৫.৩ মিলিয়ন) মানুষের কাছে পৌঁছেছে যেখানে ৬৪% ছিলো নারী এবং ব্যাপ্তির দিক থেকে কেয়ারের কার্যক্রম রয়েছে এমন দেশগুলোর মধ্যে কেয়ার বাংলাদেশ ২য় সর্বোচ্চ অবদানকারী হিসাবে স্থান পেয়েছে। 

রাম দাশ আরো জানান, ২০২২ অর্থবছরে কেয়ার ৬৯১টি প্রকল্পের মাধ্যমে বিশ্বের ৬৮টি দেশে কাজ করেছে এবং ২ কোটিরও (২৫.৪ মিলিয়ন) বেশি মানুষের কাছে পৌঁছেছে।

বিকেলে কেয়ার বাংলাদেশ ঢাকা অফিসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংস্থাটির কর্মীদের অংশগ্রহণে নানা আয়োজনে ৭৫ বছর পূর্তি উদযাপন শুরু করা হয়। এ সময় কেয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল নান অনলাইনে অংশ নিয়ে বাংলাদেশে তার সব সহকর্মীদের শুভেচ্ছা জানান।

এ সময় ৭৫ বছর পূর্তি উদযাপনের সূচনা উপলক্ষ্যে কেয়ার বাংলাদেশের বিশেষ লোগো উন্মোচন করা হয়। উপস্থাপন করা হয় কেয়ার বাংলাদেশের ভবিষ্যৎ কর্মকৌশল, নতুন ব্র্যান্ড গাইডলাইন এবং আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App